ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ৪:৫৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে মহাসড়ক থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা চোরাচালানকারীরা চকলেটভর্তি বস্তা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানতে পারে যে, উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে ভারতীয় কিটক্যাট চকলেটের একটি অবৈধ চালান ভূরুঙ্গামারী হয়ে নাগেশ্বরীর দিকে নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গত ২৫ জুন রাত থেকেই চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা শুরু করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন একটি চোরাচালান চক্রকে অবৈধ ভারতীয় পণ্যসহ আটক করার চেষ্টা করা হলে তারা কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অনুসন্ধান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন দেওয়ানের খামার মৌজার ব্র্যাক অফিসের সামনে সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভূরুঙ্গামারী থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল পুলিশের টহল দলকে দূর থেকে দেখতে পেয়ে রাস্তার ওপর একটি বস্তা ফেলে দিয়ে দ্রুত উল্টো দিকে পালিয়ে যায়।
পরে পুলিশ বস্তাটি জব্দ করে তল্লাশি চালিয়ে ২৭টি প্যাকেটে থাকা মোট ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করে। উদ্ধারকৃত চকলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, উদ্ধার হওয়া চোরাই পণ্য আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। একই সঙ্গে পলাতক চোরাচালানকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, "চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণকে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনগণের সহযোগিতা পেলে এসব অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।"

এমএসএম / এমএসএম

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৪

মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: পলাতক সৎ বাবা

ছবির ভাষায় জয়পুরহাট, বিশ্ব আলোকচিত্র দিবসে কর্মশালা ও প্রদর্শনী