বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
“নারী ও কণ্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দাড়াও” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন ২০২৬খ্রি. শনিবার বেলা ১১টায় মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মালেকা বানু। পতাকা উত্তোলন পরবর্তী একটি র্যারী বের হয়। র্যালিটি উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের সরকারী আইনউদ্দিন কলেজ থেকে রেলগেট এলাকা প্রদক্ষিণ করে কলেজ গেটে শেষ হয় ।র্যালি পরবর্তী সম্মেলনের প্রথম পর্বে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ৫ম সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মালেকা বানু। এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের জলবায়ু ও পরিবেশ সম্পাদক পারভীন ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়,সাধারন সম্পাদক হুসনেয়ারা খানম,ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের স্ত্রী সামিনা ফেরদৌস ইলিয়াস,সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রদিপ কুমার সরকার, মহিলা পরিষদ মধুখালী জেলা সাংগঠনিক শাখার উপদেষ্টা হাজী আব্দুল মালেক শিকদার,মোঃ নজরুল ইসলাম,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মঞ্জুয়ারা সালামসহ প্রমুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শামচ্ছুননাহার নিহার ও শোক প্রস্তাব পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শুক্লা ভৌমিক।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
Link Copied