ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ৪:৫৯

নদীভাঙন, দারিদ্র, শিক্ষা থেকে ঝরে পড়া এবং সামাজিক কুসংস্কারের কারণে কুড়িগ্রামের চরাঞ্চলে দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ ছিল একটি বড় সামাজিক সমস্যা। অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে অনেক পরিবার অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিতে বাধ্য হতো। ফলে শিক্ষা থেকে ঝরে পড়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতো অসংখ্য কিশোরী।
তবে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগে পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ কুড়িগ্রাম সদর, উলিপুর ও রৌমারী উপজেলার চারটি ইউনিয়নের ১৪টি চর এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষা বিস্তারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইউনিয়নভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে ইতোমধ্যে ২৩টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। যাত্রাপুর ইউনিয়নে ১২ থেকে ১৭ বছর বয়সী ১০৯ জন ঝুঁকিপূর্ণ কিশোরীর তালিকা তৈরি করে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি চরে স্কুল ওয়াচ কমিটির মাধ্যমে ঝুঁকিপূর্ণ কিশোরীদের চিহ্নিত করে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেয়ার আলগা চরে গিয়ে দেখা যায়, ফ্রেন্ডশিপের উদ্যোগে একটি আইনি সহায়তা কেন্দ্র পরিচালিত হচ্ছে। সেখানে দায়িত্ব পালন করছেন ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগাল জহুরুল ইসলাম। তিনি জানান, প্রায় সাড়ে তিনশ পরিবার অধ্যুষিত এ চরে বাল্যবিবাহ, পারিবারিক বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করছেন তারা। কোথাও অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ের খবর পেলেই পরিবারকে কাউন্সেলিং করা হয় এবং প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মোছা. সাহিনা আক্তার জানান, চরে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় তার ছেলে ফ্রেন্ডশিপ পরিচালিত বিদ্যালয়ে পড়াশোনা করছে। আর মেয়েকে উচ্চশিক্ষার জন্য কুড়িগ্রাম শহরে রেখে পড়াতে হচ্ছে। বর্তমানে সে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
কৃষক মাহবুব আলম বলেন, “আমার মেয়েটা খুব মেধাবী ছিল। কিন্তু এখানে হাইস্কুল না থাকায় নদী পার হয়ে দূরে যেতে হতো। নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে অষ্টম শ্রেণির পর আর পড়াতে পারিনি। পরে বিয়ে দিতে হয়েছে। এখনো বিষয়টি আমাকে কষ্ট দেয়।”
ফ্রেন্ডশিপের এরিয়া রিজিওনাল ম্যানেজার নাঈম কামরান বলেন, “চরাঞ্চলে স্কুল না থাকায় একসময় বাল্যবিবাহের হার বেশি ছিল। আমরা শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। কোথাও বাল্যবিবাহের আশঙ্কা দেখা দিলে স্থানীয় প্রতিনিধি ও কমিটিগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।”
ফ্রেন্ডশিপের টিম লিডার রুম্মানুল ফেরদৌস জানান, শিক্ষা, আইনি সহায়তা, সামাজিক সচেতনতা ও পরিবেশ উন্নয়নÑসব ক্ষেত্রেই তারা কাজ করছেন। বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত উঠান বৈঠক, সচেতনতামূলক প্রচারণা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য আইনি সহায়তা কেন্দ্র পরিচালনা করা হচ্ছে।
প্রকল্পের আওতায় চরাঞ্চলে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের চর পরিদর্শন এবং পথনাটক আয়োজন করা হচ্ছে। ২০২৬ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ১৮টি নাট্য প্রদর্শনীর মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা হয়েছে।
এ কার্যক্রমের সুফল হিসেবে আদুরী আক্তার, স্বপ্না খাতুন, নিলুফা আক্তার নূরী ও মারুফা আক্তারের মতো অনেক কিশোরী বাল্যবিবাহের ঝুঁকি থেকে ফিরে এসে শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।
স্থানীয়দের মতে, আগে গোপনে অনেক বাল্যবিবাহ সংঘটিত হলেও বর্তমানে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ের নজরদারির কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ অব্যাহত থাকলে দুর্গম চরাঞ্চলে বাল্যবিবাহ আরও উল্লেখযোগ্য হারে কমে আসবে।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল