ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২৭-৬-২০২৬ বিকাল ৫:০
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লাশ দাফনের জন্য পারিবারিক করবস্থানে কবর খননে বাধাগ্রস্ত ও মারধরের অভিযোগের ঘটনায় মূল আসামী মো: নুরুল ইসলাম (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। 
‎শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
‎গ্রেপ্তারকৃত আসামী মো: নুরুল ইসলাম (৫৬) উপজেলার বরুমচড়া ইউনিয়নের দইয়্যা মাঝির বাড়ীর মৃত আবদুস রহমানের ছেলে বলে জানা যায়। 
‎মামলার এজহার সুত্রে জানা যায়,বরুমচড়া ইউনিয়নের দইয়্যা মাঝির বাড়ির মৃত নজির আহমেদের ২য় পুত্র হাজী মনির আহমেদ গত ১৯ জুন রাতে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে মারা যান। শনিবার ২০ জুন সকাল ৫.৩০ মিনিটের দিকে পারিবারিক কবরস্থানে খবর খনন করতে গেলে মো: নুরুল ইসলাম ও তার পরিবার অযোক্তিকভাবে জায়গা দাবী করে বাধাগ্রস্ত করে। এতে প্রতিবাদ করায় মৃত মনির আহমেদের পরিবারের উপর অতর্কিত হামলা করে। এসময় মনির আহমেদের কন্যা নার্গিস আকতার(৪০) গুরুতর আহত হয়।
‎পরে ২৩ জুন মঙ্গলবার দুপুরের দিকে আহত নার্গিস আক্তারের ভাই মোহাম্মদ ওসমান বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
‎এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান,গত ২০ জুন শনিবারে উপজেলার বরুমচড়া ইউনিয়নের দইয়্যা মাঝির বাড়িতে পারিবারিক কবরস্থানে কবর খননকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।এই ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় প্রধান অভিযুক্ত মো: নুরুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৪

মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: পলাতক সৎ বাবা

ছবির ভাষায় জয়পুরহাট, বিশ্ব আলোকচিত্র দিবসে কর্মশালা ও প্রদর্শনী