আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের কাশিমালা গ্রামীণ আধা কিলোমিটারের অধিক সড়কের কার্পেটিং উঠে বড়বড় গর্ত সৃষ্ঠি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে সড়ক দিয়ে গ্রামবাসির চলাচলে ও বাজারজাত করনের জন্য ধানসহ কাঁচা মালামাল এবং জরুরি রোগি বহনে মারাত্মক ভোগান্তিতে পড়েছে। সড়কটি বর্ষার আগেই পুন:নির্মান কিংবা সংস্কার করার দাবী গ্রামবাসির।
প্রকাশ, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের কাশিমালা গ্রামে প্রায় নারী পুরুষসহ প্রায় ৩ হাজার মানুষের বসবাস। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিট ক্লিনিক ও মৎস্য খামার রয়েছে। আদমদীঘি রেলওয়ে স্টেশন-কদমা সড়কের কাশিমালা বটতলী ব্রিজ থেকে কাশিমালা বিদ্যালয়. কমিউনিটি ক্লিনিক ও গ্রামে চলাচলের আধা কিলোমিটারের অধিক একমাত্র সড়কটি বিগত প্রায় ১০ বছর পূর্বে কার্পেটিং করা হয়। গ্রামবাসি জানায়, কার্পেটিং কাজ করার পর থেকে সড়কটিতে কোন প্রকার মেরামত কিংবা সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙ্গে ও গর্তের সৃষ্ঠি হয়েছে। বর্তমানে এই জনগুরুত্বর সড়কের কার্পেটিং উঠে ছোট বড় বিভিন্ন গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনসহ জনসাধারণের চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। ফলে জনসাধারণের জরুরি ভাবে রোগি বহন, কৃষকদের উৎপাদিত ফসল হাটবাজারে নেয়া. স্কুল কলেজে শিক্ষার্থিদের চলাচলে বিপাকে ও মারাত্মক ভোগান্তিতে পড়েছে। কাশিমালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, আমজাদ হোসেন, ইউপি সদস্য কোরবান আলীসহ অনেকেই জানায়, বর্ষার আগেই জরুরি ভাবে সড়ক মেরামত ও সংস্কার না করা হলে সড়কে চলাচল প্রায় বন্ধ হবে। তাই প্রাশসনের সুদৃষ্টি প্রয়োজন বলে তারা দাবী করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর