সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সরকারি উন্নয়ন ও সামাজিক সহায়তার বরাদ্দের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পাবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। শনিবার (২৭ জুন) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, সরকারি অর্থ ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। যাতে প্রকল্পের সুবিধা প্রকৃত দরিদ্র, অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি ও নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, সহসেক্রেটারি গোলাম মোস্তফা এবং এনসিপি উপজেলা শাখার সভাপতি শাহজাহান কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মহিউল ইসলাম।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশেষ বরাদ্দের আওতায় উপজেলায় ২০টি সেলাই মেশিন, ১০টি হুইল চেয়ার, ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল ঢেউটিন, ২ হাজার ৩৫০ কেজি রড, ২ হাজার ২০০ বর্গফুট টাইলস এবং ৩৪টি চেয়ার বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা
Link Copied