আল-দ্বীন হিফজ একাডেমীর নুরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ
কুমিল্লা লাকসামের আউশপাড়ায় অবস্থিত আল-দ্বীন হিফজ একাডেমীর নুরানী বিভাগ সহ সকল শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে ইয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন পাটোয়ারীর সৌজন্যে মাদ্রাসার নির্ধারিত ড্রেস বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নুরানী বিভাগ সহ সকল শ্রেনীর প্রায় ৫০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে পাঞ্জাবি এবং বোরকা বিতরণ করা হয়। এসব পোশাক মাদ্রাসার নির্ধারিত ড্রেস কোড হিসেবে শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়।
অভিভাবকরা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম থাকলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌন্দর্য ও সমতা বজায় থাকে। পাশাপাশি প্রতিষ্ঠানের মান ও পরিচিতিও বৃদ্ধি পায়।
ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আল-দ্বীন হিফজ একাডেমীর সভাপতি মো. মনির উদ্দিন বলেন, “প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কোয়ালিটির কোনো বিকল্প নেই। ধারাবাহিকভাবে মানসম্মত কার্যক্রমই একটি প্রতিষ্ঠানকে ব্র্যান্ডে পরিণত করে। আমি চাই এই মফস্বল গ্রাম থেকেই একটি আদর্শ ও ব্র্যান্ডভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক।”
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি মাস্টার এমরান হোসেন ভূঁইয়া, সদস্য ইমরান হোসেন পাটোয়ারী, শিব্বির আহমেদ পাটোয়ারী, মানিক হোসেন পাটোয়ারী, কামরুজ্জামান সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Aminur / Aminur
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী