ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাগরপুর ও দেলদুয়ারে তীব্র বিদ্যুৎ সংকট: নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে জ্বালানি মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১২:৩৯

টাঙ্গাইলের ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) নির্বাচনী এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট ও ভয়াবহ লোডশেডিং নিরসনের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর জরুরি আবেদন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু। ২৭ জুন (শনিবার) বাংলাদেশ সচিবালয়ে মাননীয় মন্ত্রীর দপ্তরে এই লিখিত আবেদনটি পেশ করা হয়। চিঠিতে এমপি লাভলু তাঁর নির্বাচনী এলাকার প্রায় দুই লাখ গ্রাহকের চরম ভোগান্তির চিত্র তুলে ধরে জোনাল অফিসগুলোতে চাহিদার আনুপাতিক হারে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

চাহিদা ও সরবরাহের বিশাল ঘাটতিসংসদ সদস্যের চিঠিতে স্থানীয় বিদ্যুৎ জোনাল অফিসের বরাত দিয়ে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিদ্যুৎ পরিস্থিতির একটি নিখুঁত চিত্র তুলে ধরা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এই দুই উপজেলায় মোট গ্রাহক সংখ্যা প্রায় ২ লক্ষ হলেও দৈনিক বিদ্যুৎ সরবরাহ চাহিদার তুলনায় অর্ধেকেরও কম।

নাগরপুর উপজেলা: এই উপজেলায় প্রায় ১ লক্ষ ১০ হাজার গ্রাহকের বিপরীতে প্রতিদিনের বিদ্যুৎ চাহিদা ২৫ মেগাওয়াট। অথচ সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট।
দেলদুয়ার উপজেলা: প্রায় ৯০ হাজার গ্রাহক অধ্যুষিত এই উপজেলায় দৈনিক চাহিদা ২২ মেগাওয়াট হলেও মিলছে মাত্র ৯ মেগাওয়াট বিদ্যুৎ।

জনজীবন বিপর্যস্ত, অর্থনৈতিক ক্ষতির মুখে দুই উপজেলাআবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, চলতি তীব্র গরমে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।একই সাথে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এলাকার গ্রামীণ অর্থনীতি। নিয়মিত বিদ্যুৎ না থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র শিল্পকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 এছাড়া সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় কৃষিখাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।আশু পদক্ষেপের দাবিসংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু চিঠিতে উল্লেখ করেন, প্রয়োজনীয় চাহিদার তুলনায় অর্ধেক বা তারও কম বিদ্যুৎ সরবরাহের কারণে সামগ্রিক অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই গণভোগান্তি লাঘবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর আশু হস্তক্ষেপ ও বিশেষ বরাদ্দের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়েছে। 
টাঙ্গাইল - ৬ নাগরপুর-দেলদুয়ার আসনের এমপি মোঃ রবিউল আওয়াল লাভলুর এই উদ্যোগের পর এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দ্রুত সুফলের আশায় বুক বাঁধছেন।

Aminur / Aminur

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১