ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বারহাট্টার প্রকৃতির আঙিনায় স্নিগ্ধ ঋতু বর্ষা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১২:৪৩

গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখন বর্ষার রিমঝিম বৃষ্টি স্বস্তি হয়ে নেমে এসেছে প্রকৃতির বুকে। জ্যৈষ্ঠের প্রচণ্ড খরতাপে রুক্ষ হয়ে ওঠা প্রকৃতি আবার সজীব ও সতেজ হয়ে উঠেছে বর্ষা বর্ষণের মৃদঙ্গ ছোঁয়ায়। প্রকৃতিতে এবার সবুজ আর সতেজ করার মূলমন্ত্র নিয়ে শুরু হয়েছে বর্ষার রাজত্ব। বর্ষার রূপের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে কালো মেঘে ঢাকা আকাশ, রিমঝিম বৃষ্টি, কর্দমাক্ত পথ-ঘাট আর নতুন পানিতে পূর্ণ নদী-নালা ও পুকুর। গায়ক থেকে কবি কিংবা লেখক— বর্ষার এই অনন্য রূপে মুগ্ধ হননি এমন মানুষ মেলা ভার। প্রত্যেকেই নিজ নিজ কণ্ঠ আর লেখনীতে যুগে যুগে করেছেন বৃষ্টি বন্দনা।

প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম প্রেমে পড়েছিলেন বর্ষার সৌন্দর্যের। তিনি লিখেছেন— ‘রিমঝিম রিমঝিম ঘন দেয়া বরষে/ কাজরি নাচিয়া চল, পুর-নারী হরষে...।’ বর্ষার ছোঁয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল হৃদয়ও ময়ূরের মতো নেচে উঠত। তিনি গেয়েছেন— ‘হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মত নাচেরে...।’ ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের মন্দাক্রান্তা ছন্দে লেখা ‘যক্ষের নিবেদন’ কবিতায় আছে বর্ষার অসাধারণ অভূতপূর্ব ব্যঞ্জনা। পল্লীকবি জসীমউদদীনের প্রিয় ঋতুও ছিল বর্ষা, যার ‘পল্লী বর্ষা’ কবিতায় ফুটে উঠেছে গ্রামীণ জনপদের বৃষ্টিবিলাসের চিরন্তন রূপ।

বর্ষার অনুভূতি জানতে চাইলে বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) বাংলা সাহিত্য বিষয়ের সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র দাস বলেন, “আবহাওয়ার বৈচিত্র্যে আবহমান বাংলার সমৃদ্ধ প্রকৃতির এক অবারিত দান বর্ষা। বর্ষার স্নিগ্ধ পরশ জীবনযাত্রার পথে ক্লান্তি দূর করে প্রাণ জুড়িয়ে দেয়। আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল হলেও বছরের বেশিরভাগ সময় জুড়েই এর প্রভাব থাকে। বাংলা সাহিত্যে বর্ষা ঋতুর প্রভাব অত্যন্ত গভীর।” তিনি আরও বলেন, “প্রকৃতির কবি জীবনানন্দ দাশ আষাঢ়কে বলেছেন ‘ধ্যানমগ্ন বাউল-সুখের বাঁশি’। শুধু রবীন্দ্রনাথ বা জীবনানন্দই নন, মহাকবি চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দদাস, জ্ঞানদাসের মতো বৈষ্ণব কবিরা বর্ষা বিরহ ও অভিসারের অনেক পদ রচনা করেছেন। বাংলা ভাষায় বর্ষার আদি কবি কালিদাস তাঁর ‘মেঘদূত’ কাব্যে বর্ষামাধুর্য ও বিরহের যে সজল কোমলতা বর্ণনা করেছেন, তার তুলনা মেলা ভার।”

উপজেলা সদরের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও সংগীত শিল্পী কান্তি রঞ্জন চৌধুরী বলেন, “কালো মেঘে ঢাকা আকাশ, টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ, গ্রামের কাদাময় পথঘাট, খাল-বিল পানিতে থৈ থৈ করা রূপ আর ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক আরও একবার মনে করিয়ে দেয় ফেলে আসা দুরন্ত শৈশবের স্মৃতি। হারানো দিনের অনেক বাংলা গানেও বর্ষার ছোঁয়া পাওয়া যায়। এই মুহূর্তে মনে পড়ছে হৈমন্তী শুক্লার ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’, হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এই মেঘলা দিনে একলা’ কিংবা ‘এলো বরষা যে সহসা মনে তাই’ গানগুলো। এছাড়া একালের নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীর নন্দী, সেলিম চৌধুরী কিংবা জলের গানের গানগুলোতেও বৃষ্টি জড়িয়ে আছে।”

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আজিজুল হক ফারুক বলেন, “আমি গাঁয়ের ছেলে, গ্রামেই কেটেছে আমার শৈশব। তাই বর্ষার প্রকৃতির স্নিগ্ধ রূপ এখনো আমার স্মৃতিপটে আঁকা রয়েছে। শাপলা, পদ্ম, কদম, কেয়া আর মাটির সোঁদা গন্ধে এই সময়ে জেগে ওঠে বাংলার প্রতিটি জনপদ।” তবে বর্তমান জলবায়ুর বৈরী আচরণে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “এ বছর অবশ্য আনুষ্ঠানিকভাবে বর্ষা আসার অনেক আগেই, অর্থাৎ ফাল্গুন মাসের শেষ দিক থেকেই দেশজুড়ে ঝড়-বাদল শুরু হয়েছে। তবুও গরমের তীব্রতা কমেনি। বর্তমান পরিস্থিতিতে পুরো ষড়ঋতুতেই প্রকৃতি যেন খেয়ালি আচরণ করছে। এমন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন চলতে থাকলে ষড়ঋতুর বাংলাদেশে ঋতু বৈচিত্র্যের কথাই একদিন ভুলে যাবে বাঙালি।”

Aminur / Aminur

বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকেরা

যশোরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবি

বাগেরহাটে পোষ্য প্রানী প্রদর্শনী-২০২৬ উযযাপন

টাঙ্গাইলের ভাসানী হল এখন অবৈধ ট্রাকস্ট্যান্ডে পরিনত : থমকে গেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড

শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শহিদুলকে উৎকোচ না দিলে থেমে যায় স্টাফদের বেতন

রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

নলুয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক-১