মনিরামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পাচ্ছেন রোগীরা
ঘাড়ে ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে আসেন ষাটোর্ধ্ব ফতেমা বেগম নামের এক নারী। তীব্র ব্যাথায় দুই রাত ঘুমাতে পারেননি তিনি। উচ্চ রক্তচাপ জনিত কারন না কি অন্য কিছুর জন্য তার এই যন্ত্রনা। এ নিয়ে চোখে-মূখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। দায়িত্বরত চিকিৎসক স্ফিগমোম্যানোমিটার দিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধা ফতেমা বেগমের প্রেসার মেপে জানালেন তিনি ভাল আছেন। চিকিৎসকের কথায় স্বস্তি পেয়ে এক চিলতে চাপা দিয়ে স্বস্তির নি:শ্বাস ফেললেন তিনি। নিমিষেই দূর হয়ে গেলো চোখ-মূখের সেই আতংক। একই সময় চিকিৎসা নিতে আসা ৪ বয়ছর বয়সী জান্নাতুল মাওয়ার মাও সেবা পেয়ে খুশি। গত শনিবার সরেজমিন গেলে এসব চিত্র চোখে পড়ে।
বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্রত নিয়েই গেলো মার্চ মাস থেকে রাইসা-আখদান মেডিকেল সেন্টারের যাত্রা শুরু হয়েছে। যশোরের মণিরামপুরের কামিপুর গ্রামে অবস্থিত। আমেরিকা প্রবাসী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এই মেডিকেল সেন্টারের কার্যক্রম শুরু করেছেন। দরিদ্রতাকে জয় করে নানা প্রতিক’ল পরিবেশ পাড়ি দিয়ে ভাইদের মধ্যে বড় তিনিসহ ছোট তিন ভাই সুপ্রতিষ্ঠিত। বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) পাশ করে স্কলারশিপ নিয়ে আমেরিকা গিয়ে ছোট ভাইদেরও নিজের মতো করে গড়েছেন। মেঝ ভাই মফিজুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স করে স্কলারমিপ নিয়ে ইংল্যান্ডে যান। সেজ ভাই সোয়েবুর রহমানও বুয়েট থেকে পাশ করে আমেরিকায়। ছোট ভাই আসাদুজ্জামান মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী নিয়ে জার্মানের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট করে সেখানেই আছেন।
দায়িত্বরত ডিপ্লোমাধারি চিকিৎসক নাজিমুল হাসান জানান, রাইসা-আখদান মেডিকেল সেন্টারে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী আসেন। শুরুতে ডাঃ নাফিজ নামের একজন এমবিবিএস ডিগ্রীধারি চিকিৎসক রোগী দেখতেন। তিনি পড়ালেখার জন্য ছুটিতে আছেন। গত ২৪ মার্চ এই মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন স্থানীয় এমপি এ্যাডভোকেট গাজী এনামুল হক। উদ্বোধনের পর হতে আজ অবধি প্রায় ৭শ’ রোগীর বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠাতা প্রবাসী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, ছোট থেকেই শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এটিকে বড় পরিসরে নেওয়া হবে। যাতে কোন রোগীকে বাইরে যেতে না হয়। এ জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
Aminur / Aminur
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস