ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন,পাবেন ৩৭ হাজার ৪৭২ জন শিশু


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১২:৫৫

চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওসীন মুহাম্মদ জাওয়াদ, সিনিয়র স্টাফ নার্স নাসরিন সুলতানা, পম্পি বড়ুয়া, এমটিইপিআই মোহাম্মদ আলী, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সিমলা সেন, হিসাব রক্ষক অর্পণা পাল, মনছুরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, আহসান হাবিব, শহিদুল ইসলাম প্রমূখ। এবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ২৪২ টি কেন্দ্রে ৩৭ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৩৯৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৭৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার