ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা সোয়া ৩ লাখ শিশু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১:৮

সারা দেশের ন্যায় কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন হওয়ার জোর আহ্বান জানান তারা।

ক্যাপসুল খাওয়ানো শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় এবার কুড়িগ্রাম জেলার মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৩৩ thousand ৩১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Aminur / Aminur

বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকেরা

যশোরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবি

বাগেরহাটে পোষ্য প্রানী প্রদর্শনী-২০২৬ উযযাপন

টাঙ্গাইলের ভাসানী হল এখন অবৈধ ট্রাকস্ট্যান্ডে পরিনত : থমকে গেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড

শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শহিদুলকে উৎকোচ না দিলে থেমে যায় স্টাফদের বেতন

রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

নলুয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক-১