ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চাকরি হারানোর শঙ্কায় বাগেরহাট হাসপাতালের ৬৬ আউটসোর্সিং কর্মী, জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১:১০

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাগেরহাট জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে আউটসোর্সিং প্রকল্পে কাজ পাওয়া হতদরিদ্র ৬৬ জন কর্মচারী চাকরি হারানোর চরম আশঙ্কায় পড়েছেন। বিগত ৬ মাস ধরে কোনো বেতন না পেয়ে এবং শেষ সম্বল চাকরিটি টিকিয়ে রাখার আকুল আবেদন নিয়ে ‘আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে ভুক্তভোগী কর্মচারীরা শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কর্মচারী রবিউল হাসান আকাশ অভিযোগ করে বলেন, “কোনো প্রকার পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে চাকরি থেকে আমাদের অব্যাহতি দেওয়ার অপউদ্যোগ গ্রহণ করেছে সংশ্লিষ্ট নতুন ঠিকাদার। আমাদের অভিজ্ঞদের বাদ দিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে নতুন করে অনভিজ্ঞ লোক নিয়োগের প্রক্রিয়া চালানো হচ্ছে, যার ফলে আমাদের ৬৬টি পরিবার সম্পূর্ণ উপোস ও আর্থিকভাবে ধ্বংসের মুখে পড়বে।” তিনি আরও সুনির্দিষ্ট নীতিমালা উল্লেখ করে বলেন, “যাদের নতুন করে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে তাদের পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা নেই। ২০২৫ সালের ২৩ নভেম্বর মন্ত্রণালয় আউটসোর্সিং নীতিমালার যে গেজেট প্রকাশ করেছে, সেখানে তফসিল ‘খ’ এ স্পষ্টভাবে বলা আছে— অভিজ্ঞ কর্মী বাদ দিয়ে কোনোভাবেই নতুনদের নিয়োগ দেওয়া যাবে না। আর যদি বিশেষ কারণে বাদ দিয়ে নতুন নিয়োগ দিতেই হয়, তবে শুনানি করে মন্ত্রণালয়ের গঠিত টেকনিক্যাল কমিটির মাধ্যমে তা অনুমোদন করাতে হবে।” সরকার যেন এই অন্যায় প্রক্রিয়াটি জরুরি ভিত্তিতে তদন্ত করে ৬৬ জন হতদরিদ্র কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল রাখে, সংবাদ সম্মেলন থেকে সেই জোর দাবি জানানো হয়।

এ বিষয়ে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, ২০২৪ সালের জুন থেকে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটসোর্সিং পদে জনবল নিয়োগ দিয়ে আসছে। ‘গ্যালন’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই হাসপাতালে ৬৬ জন আউটসোর্সিংয়ের ভিত্তিতে কর্মরত আছেন এবং আগামী ৩০ জুন ২০২৬ তারিখে তাদের বর্তমান চাকরির মেয়াদ শেষ হবে। তিনি আরও বলেন, “নতুন অর্থবছরের জন্য সরকার ‘এইচআরডিই এজেন্সি’ নামে একটি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে আউটসোর্সিং ভিত্তিতে কর্মী দেওয়ার কার্যাদেশ দিয়েছে। এই প্রতিষ্ঠান আগামী অর্থবছরের জনবল সরবরাহের নতুন প্রক্রিয়া শুরু করেছে।” তবে সরকারি নীতিমালা অনুযায়ী, সরকারের নিয়োগকৃত নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানটি অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত