বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটল বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে প্রতিদিন পুশইনের অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ। কোনোভাবেই বিএসএফ বন্ধ করছে না পুশইন প্রচেষ্টা। অবৈধ অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের ঠেলে পাঠাতে শূন্য রেখার ওপারে ওঁৎ পেতেই বসে রয়েছে তারা। বিভিন্ন গ্রুপে লোকজনকে ঠেলে পাঠাতে নিয়ে আসলেও বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর প্রতিরোধের মূখে বিএসএফের পুশইন বারবার ব্যর্থ হচ্ছে।
শুক্রবার ও শনিবার দিনভার বিএসএফ-বিজিবি মূখোমুখি অবস্থান করে। শেষ পর্যন্ত বিএসএসফ কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠাতে পারেনি। প্রায় এক সপ্তাহ ধরে বড়লেখা সীমান্তের বোবারথল এলাকার কয়েকটি স্পটে বিএসএফ ও বিজিবির এমন চোর পুলিশ খেলায় সীমান্ত এলাকার জনসাধারণের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত বড়লেখা ও জুড়ী উপজেলায় পড়েছে। এর প্রায় ৭০ শতাংশই রয়েছে বড়লেখায়। যার বেশিরভাগ এলাকা খুবই দুর্গম, গভীর জঙ্গলে ঘেরা মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বৃহত্তর বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত এলাকা গহীন অরণ্যে ঘেরা। আর বিএসএফ এইসব দুর্গম এলাকা দিয়েই গত একবছরে অন্তত দেড় হাজার অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাকে পুশইন করেছে।
গত এক সপ্তাহ ধরে বিএসএফ বড়লেখার বোবারথল ষাটঘরি ও এর আশপাশের এলাকা দিয়ে পুশইনের জন্য বিভিন্ন গ্রুপে অবৈধ অনুপ্রবেশকারীকে শূন্যরেখার ওপারে জড়ো করতে থাকে। বিষয়টি বিজিবির নজরে আসতেই ঝুকিপূর্ণ এলাকায় টহল জোরদার করে বিজিবি।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার দুপুরে বিএসএফ বোবারথল ষাটঘরি সীমান্ত দিয়ে অবৈধ অনুপবেশকারীদের পুশইনের জন্য জড়ো করলে বিজিবি ও স্থানীয় জনসাধারণ তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। দফায় দফায় বিজিবি হ্যান্ডমাইকে বিএসএফকে হুঁশিয়ারি দিয়েছে। এসময় স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে পুশইন ঠেকাতে শূন্যরেখার এপারে অবস্থান নেন। দুপুর থেকে রাত আটটা পর্যন্ত চলে বিজিবি-বিএসএফ চোর পুলিশ খেলা। বিজিবি-জনতার কঠোর প্রতিরোধের মূখে বিএসএফের পুশইন ব্যর্থ হয়েছে। শনিবারও একই সীমান্তে পুশইনের অপচেষ্টা চালালে বিজিবি ও স্থানীয় জনসাধারণকে প্রতিরোধ করতে দেখা গেছে।
বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান জানান, গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে। পুশইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। স্থানীয় জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করে যাচ্ছেন। শনিবারও বিএসএফের কয়েক দফা চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
Aminur / Aminur
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
কালিগঙ্গা নদীতে অতিরিক্ত বোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ
নাগেশ্বরীর ভিতরবন্দে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাইদুর রহমান লিটন
গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন
২৪ দিন পর বনে মিলল নিখোঁজ কিশোর সবুজের দেহবশেষ
তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে নওগাঁ সদরের ১২৮ মণ্ডপে মণ্ডপে এমপি ধলু
বাউফলে অগ্নিকাণ্ড: কথা রাখলেন বিএনপি নেতা হুমায়ুন কবির, ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন ১ লাখ টাকা
এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তানহা হোসেন
কালীগঙ্গায় ট্রলা দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
অগ্রণী ডিস্ট্রিবিউশনের সৌজন্যে গাড়ি পেল শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার