রাজারহাটে রহস্যময় আরবি লেখা সংবলিত সাদা-কালো পতাকা
দেশের বিভিন্ন স্থানে আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা নিয়ে আলোচনা-সমালোচনার চলছে।ঠিক সেই সময় কুড়িগ্রামের রাজারহাটে একই ধরনের বেশ কিছু পতাকা টাঙানো অবস্থায় দেখা যায়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।
শনিবার ২৭ জুন বিকেলে উপজেলার ঠাঁটমারী বধ্যভূমি সেতু সহ রাজারহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের ওপর পতাকাগুলো দেখতে পান পথচারীরা।পরে খবরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা ধরনের গুঞ্জন শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে,কে বা কারা কখন এসব পতাকা টাঙিয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। হঠাৎ করেই রাজারহাটের বিভিন্ন স্থানে পতাকাগুলো ঝুলতে দেখা যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর উৎসুক মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন রাজারহাটে একই ধরনের পতাকা পাওয়া যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙ্গিয়েছে,তা খুতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে পতাকা টাঙ্গানোর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত,সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন,এখন পর্যন্ত পতাকাগুলোর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের অনুমান বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, পতাকাগুলোতে আরবি লেখা থাকলেও, সেগুলোর অর্থ, উৎস বা কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে তারা।
Aminur / Aminur
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকেরা
যশোরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবি
বাগেরহাটে পোষ্য প্রানী প্রদর্শনী-২০২৬ উযযাপন
টাঙ্গাইলের ভাসানী হল এখন অবৈধ ট্রাকস্ট্যান্ডে পরিনত : থমকে গেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড
শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শহিদুলকে উৎকোচ না দিলে থেমে যায় স্টাফদের বেতন
রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা
রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস
ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি
নলুয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক-১
Link Copied