ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১:৫৪

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি প্রাইভেটকার জব্দ এবং হত্যা মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ বারীর নির্দেশনায় এসআই (নি.) তানভীর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ২৭ জুন বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার মেঘনা-গোমতী টোল প্লাজার পূর্ব পাশে বিআরটিসি বাস কাউন্টারের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদারীপুর সদর উপজেলার শাবিয়ারবাগ এলাকার মিলন মাতুব্বর (৪২)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
অপরদিকে, এসআই (নি.) কমল কৃষ্ণ মজুমদার ২৮ জুন রাত ২টা ৪০ মিনিটে গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি শামীম সরকার ওরফে কসাই শামমী (৩৮)কে গ্রেপ্তার করেন। তিনি কুমিল্লার তিতাস উপজেলার সোনাকান্দা উত্তরপাড়া সরকার বাড়ির বাসিন্দা।
এছাড়া, এসআই (নি.) আবু বাকার ও এএসআই (নি.) মাহবুব আলম পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি পারভেজ মিয়া এবং জিআর পরোয়ানাভুক্ত মো. শাখা মিয়া ওরফে শওকতকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার