সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
রবিবার ২৮ জুন সকালে সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে একদিন ব্যাপি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলে বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ এর সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে মোট ৩০৫ টি কেন্দ্রে বয়স মাত্রা হিসেবে মোট ২ লক্ষ ১৮ হাজার ৯ শত ২৩ জনকে এই জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলে বারী। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর আয়োজন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রধান অতিথি তার বক্তব্যে স্মৃতি চারণ করে বলেন যেহেতু আমি ১৯৯৩ সালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। সেই সুবেদেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে উল্লেখযোগ্য কাজ করার বিষয়ে আমার নৈতিক দায়িত্ব রয়েছে। প্রায় এক কোটি জনগণের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আসল সংখ্যা বৃদ্ধি করে জনগণের সেবা নিশ্চিত করার বিষয়ে আমার ভূমিকা সব সময় থাকবে।
এই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দের মধ্যে অন্যতম ডাঃ আবুল কাশেম মোহাম্মদ শাহজাহান, জুনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারী), ডাঃ মোঃ আশরাফুল আলিম, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজী),। ভাঃ কল্লোল দে, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), ভাঃ রোকেয়া খাতুন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী), ডাঃ মোহাম্মদ নাজমুল হুদা মিঠু, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেশিওলজী) ডাঃ ফারহানা শারমিন ইমু, জুনিয়র কনসালটেন্ট (গাইনী),ডাঃ মোঃ আশিকুর রহমান, জুনিয়র কনসালটেন্ট, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলামসহ কর্মকতা, কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
বাকেরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ
চাঁদপুরে ওয়াজ মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসীর বিতর্কিত মন্তব্য
ধামরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শালিখায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান আলী হোসাইন শিকদার
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
কালিগঙ্গা নদীতে অতিরিক্ত বোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ
নাগেশ্বরীর ভিতরবন্দে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাইদুর রহমান লিটন
গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন
২৪ দিন পর বনে মিলল নিখোঁজ কিশোর সবুজের দেহবশেষ
তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে নওগাঁ সদরের ১২৮ মণ্ডপে মণ্ডপে এমপি ধলু
বাউফলে অগ্নিকাণ্ড: কথা রাখলেন বিএনপি নেতা হুমায়ুন কবির, ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন ১ লাখ টাকা
এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তানহা হোসেন
Link Copied