ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত খালিয়াজুরীর জনজীবন, এমপির হস্তক্ষেপ কামনা
নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান ভয়াবহ বিদ্যুৎ সংকটে জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে গড়ে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন।
বিদ্যুতের এমন অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বহিরাগতরা অফিসিয়াল কাজে খালিয়াজুরীতে এসে বিদ্যুৎ না থাকায় নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের প্রতি খোলা চিঠি লিখে বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন। অনেকেই লিখছেন, “মাননীয় এমপি মহোদয়, আমরা খালিয়াজুরীবাসী সবদিক থেকেই অবহেলিত। ভয়াবহ লোডশেডিং থেকে মুক্তি পেতে আপনার জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। নিয়মিত বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরাও চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগীদের নেবুলাইজার ব্যবহারে সমস্যা হওয়ায় রোগী ও স্বজনদের উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির খালিয়াজুরী সাব-জোনাল অফিসের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, “শুধু খালিয়াজুরী নয়, পুরো ময়মনসিংহ অঞ্চলেই বিদ্যুতের সংকট রয়েছে। নেত্রকোণা জেলায় প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।”
লোডশেডিংয়ে সাধারণ মানুষের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, “এলাকার মানুষ যেমন কষ্ট করছে, আমরাও তো মানুষ, আমাদেরও কষ্ট হচ্ছে। আপনারা আপনাদের কষ্টের কথা বলতে পারেন, আমি কার কাছে বলব?”
স্থানীয়দের দাবী, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।
Aminur / Aminur
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা