ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ২:১৯

শেরপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর এ, কে, এম জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের সার্বিক সফলতা কামনা করেন। তিনি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ কর্মসূচির সফল বাস্তবায়নে শেরপুরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান