রায়গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় নলকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলম চাদপুর-সরাবাড়ী গ্রামের ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একই গ্রামের আওয়ামী লীগ নেতা মো. আব্দুল বাছেত ফকির গং কর্তৃক মো. আব্দুল হামিদ শেখ গংদের বিরুদ্ধে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরপর দুটি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা মামলা দুটি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বক্তারা জানান, ভিত্তিহীন মামলার মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে তাদের অভিযোগ।
মানববন্ধনে বক্তব্য দেন নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাসুদ রানা, স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন, আব্দুর রাজ্জাক, ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, শিখা খাতুন ও বিলাশসহ অনেকে।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার