ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ২:২০

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. সাদিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

নিহত সাদিয়া ধনবাড়ী পৌরসভার নিজবর্ণী বকলবাড়ি এলাকার মো. আবু সাঈদের মেয়ে। তিনি পার্শ্ববর্তী শাহীন স্কুল, ধনবাড়ী শাখার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সাদিয়া বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথে ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-২০- ১৫৪৬) তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিকআপটি থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, “রবিবার সকালে খাদ্যগুদাম এলাকার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

ঘটনার খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী নিহত সাদিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

Aminur / Aminur

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ