প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ত্রিশালের ফাতেমার বাড়িতে ডিসি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে ভুমিষ্ট হওয়া আলোচিত শিশু ফাতেমার দাদার কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী নিয়ে ফাতেমার বাড়ি যান ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান। এসময় তিনি ফাতেমার দাদার দোকানের পুজি হিসেবে দেয়া মালামাল তুলে দেন।
শনিবার (২৭ জুন) বিকালে ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামে নিজ বাড়িতে এই উপহার সামগ্রী তুলে দেন।
জানা যায়, ২০২২ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে জাহাঙ্গীর আলম ৯ মাসের অন্তসত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন। এসময় স্বামী স্ত্রী ও ছয় বছরের কন্যা সন্তান তিনজনই ঘটনাস্থলে মৃত্যু হলেও অলৌকিকভাবে মায়ের পেট ফেটে ভুমিষ্ট হন শিশু ফাতেমা। স্থানীয়রা ছুটে এসে দেখেন মায়ের পেট ফেটে বের হওয়া নবজাতকটি বেচে আছেন। দ্রুত তাকে হাপাতালে নিয়ে গেলে বেচে যান শিশু ফাতেমা।
পরিবারের আর দুজন ছোট শিশু থাকায় ফাতেমা পাঠিয়ে দেয়া হয় ছোট মনি নিবাসে। ফাতেমার দাদা দাদী তার নিয়মিত দেখভাল সহ অন্য দুই শিশুকে লালন পালন করেন। এ ঘটনা তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসলে তিনি তৎকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নাইমুল কবির লুইসের মাধ্যমে ফাতেমার খোজখবর নিয়ে প্রতিমাসে ঐ সংসারে বরণ পোষনের ব্যবস্থা করে আসছিলেন।
সম্প্রতি জাতীয় কবি জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর আগমনে ফাতেমার পরিবারের খোজ খবর নেন তিনি। সফরকালে ফাতেমা দাদা ও দুই শিশুর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় ফাতেমার দাদা তার ছোট মুদির দোকানে পুঁজির ব্যবস্থার দাবি জানালে তিনি জেলা প্রশাসক সার্বিক খোজ নিতে বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার বিকেলে জেলা প্রশাসক সাইফুর রহমান পুজি হিসেবে দোকানের বিক্রয়যোগ্য মালামাল কিনে ফাতেমার দাদা বাবলুর হাতে তুলে দেন। এসময় জেলা প্রশাসক নিহত তিনজনের কবর জিয়ারত ও ঘরে গিয়ে সবার খোজখবর নেন ও ঘর নির্মানের জন্যে টিন ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ২০২২ সালে এই দুর্ঘটনা সারাদেশের মানুষকে কাদিয়েছিলো। অলৌকিকভাবে শিশু ফাতেমা বেচে যান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এ সহযোগিতার জন্যে এসেছি। ভবিষ্যতেও আমরা এই পরিবারের সার্বিক দায়িত্ব করে যাবো।
তৎকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নাইমুল কবির লুইস বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বর্তমান ডেপুটি প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনের মাধ্যমে আমাকে খোঁজ নিতে বলেন। আমি সার্বিক খোজ নিয়ে জানালে ঐ মাস থেকে তিনি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ অন্যান্য সামগ্রী পৌছে দিচ্ছি যা আজ অবধি অব্যহত আছে। গত নজরুল জয়ন্তী প্রধানমন্ত্রী ত্রিশালে আসলে এই পরিবারের সাক্ষাতের সময় দোকানের জন্যে কিছু পুজি দাবী করলে তিনি আশ্বস্থ করেন। যা আজ জেলা প্রশাসক পক্ষ থেকে হস্তান্তর করা হয়।
Aminur / Aminur
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন
বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি
বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা
তারাগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন
বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ড. আব্দুস সবুর