ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

তারাগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ২:৪০
রংপুরের তারাগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। 
রবিবার(২৮জুন ২০২৬)সকাল ১১.৩০টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোনাববর হোসেন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,তারাগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
এ বছর প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বক্তব্যে ইউএনও মোনাববর হোসেন বলেন-সরকারের কৃষিবান্ধব এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Aminur / Aminur

মোহনগঞ্জে এলাকাবাসীর হাতে আটক মাদকসেবী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দাউদকান্দিতে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক

গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি

ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক

বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা

রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা