বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন 'করলিয়া' প্রকল্পের আওতায় সোমবার ( ২৮জুন) সকাল ১০ টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে 'উপজেলা পর্যায়ে স্থানীয় সহনশীলতা পরিকল্পনার পক্ষে জোরালো সমর্থন ও প্রচারণা সভা' অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি-এর কারিগরি সহযোগিতা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে সমাজের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা। স্থানীয় পর্যায়ের উন্নয়নে এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত করাই ছিল সভার মূল উদ্দেশ্য।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন করলিয়া প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়ক দিনান চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম। এ সময় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রথাগত নেতা এবং প্রকল্পের সুফলভোগীরা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় করলিয়া প্রকল্পের কার্যক্রম, এর লক্ষ্য এবং স্থানীয় পর্যায়ে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় আগত অংশীজনদের প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয় এবং প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়। সামগ্রিকভাবে, এই সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ সংকট মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
Aminur / Aminur
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য