রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক নারীর ঘর থেকে ‘আপত্তিকর অবস্থায়’ স্থানীয়দের হাতে আটক হওয়া মসজিদের ইমাম মো. সেলিমকে ঘিরে আলোচিত ঘটনার পর অবশেষে ওই নারীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিন শর্তে তাদের বিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইল পাড়া)-এর ইমাম মো. সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে গেলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে তাদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করে মো. সেলিম ও শানু বেগমের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ইমাম মো. সেলিম ওই নারীকে নিজ বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম মো. সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় আলোচনা ছিল।
এ বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, “গত দেড় মাস ধরে মুঠোফোনে তাদের যোগাযোগ হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়।”
শানু বেগম বলেন, “আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চেয়েছি।”
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার