রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে মজনু (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি একজন পেশাদার চোর। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় চুরির মামলা রয়েছে।
রোববার (২৮ জুন) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের মইসা চাপর পূর্বপাড়া সংলগ্ন রাস্তার তিনমাথা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মজনু বগুড়া জেলার শেরপুর উপজেলার টাকা ধুকুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে সলঙ্গা, রায়গঞ্জ, শেরপুর, তাড়াশ ও ধুনট থানায় চুরির মামলা রয়েছে।
রায়গঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মজনুকে রায়গঞ্জ থানার মামলা নম্বর-৬, তারিখ ২১ ডিসেম্বর ২০২৫, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “আটক মজনুর বিরুদ্ধে একাধিক থানায় চুরির মামলা রয়েছে। তাকে রায়গঞ্জ থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার