পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরের পূবাইল আদর্শ কলেজের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ১ ম তলা শুভ উদ্বোধন ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ এবং তাদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল আদর্শ কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং কলেজের গভর্নিং বডির সভাপতি এম রকিবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ একজন মানুষের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নবনির্মিত ভবন শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি এইচএসসি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবাইল আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান রাজিব, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Aminur / Aminur
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা