ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ৩:২৯

সিরাজগঞ্জের তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬'র উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা সোহাগসহ হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, সংশ্লিষ্ট কর্মচারী-কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, সারা দেশের ন্যায় তাড়াশেও ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১৯৩ টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলায় ২৭ হাজার ৩ শত ৩৬ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Aminur / Aminur

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

মোহনগঞ্জে এলাকাবাসীর হাতে আটক মাদকসেবী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দাউদকান্দিতে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক

গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি

ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক

বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা

রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন