ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৬-২০২৬ বিকাল ৬:২২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃতিসন্তান  দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম ঝন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৮ জুন) বিকেল ৪টা ৩০ ঘটিকায়  নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন ছিলেন।
সিরাজুল আলম ঝন্টুর মৃত্যুতে দামুড়হুদাসহ পুরো চুয়াডাঙ্গা জেলায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার মানুষের কাছে সহজে পৌঁছে যাওয়ার কারণে তিনি ছিলেন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা।
তার মৃত্যুতে এলাকাবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Aminur / Aminur

মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক

গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি

ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক

বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা

রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত