ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ২৯-৬-২০২৬ রাত ১২:১৮

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন লাভলী ইয়াসমিন। আজ রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টায় তিনি তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবাগত ইউএনও। এ সময় তিনি সরকারি সেবার মান বৃদ্ধি, জনসেবাকে আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

লাভলী ইয়াসমিন বলেন, “সরকারি নির্দেশনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। দামুড়হুদা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।”

এদিকে নবাগত ইউএনওর যোগদানে উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে দামুড়হুদা উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

এমএসএম / Aminur

সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি

চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা

সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু