শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
শিক্ষাছুটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৬ জন শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে নৈতিক স্খলন ও সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে আরও একজন শিক্ষককে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট শিক্ষকরা অনুমোদন ছাড়া বিদেশে অবস্থান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার লিখিতভাবে যোগাযোগ করেও তাদের কর্মস্থলে ফেরাতে ব্যর্থ হওয়ায় চাকরিচ্যুতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম ও আশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পান্থ প্রতিম সরকার, প্রভাষক মো. আহসানউল্লাহ, মো. খায়রুল বাশার ও উপমা দাস। এছাড়া পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কাকলী খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ময়মুনা বেগম কলি, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবব্রত পাল, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া নাহিয়ান জুলফিকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অধরা তাহ্সিন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জল হুসাইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাবিয়া খাতুন রয়েছেন।
অফিস আদেশে বলা হয়েছে, চাকরিচ্যুত শিক্ষকদের ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সকল আর্থিক সুবিধা ও ভাতা বিধি অনুযায়ী ফেরত দিতে হবে।
এদিকে পৃথক আরেক সিদ্ধান্তে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং নৈতিক স্খলনের অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক শৃঙ্খলা ও চাকরিবিধি বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
Aminur / Aminur
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী