যাত্রীবাহী বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত,আহত ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রোববার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সাতগাঁও চা-কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ২নং পুল তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত হয়েছেন একই এলাকার শহিদ আলীর ছেলে সাব্বির (২৫)।
নিহতদের বন্ধু রাকিব জানান, হবিগঞ্জ থেকে কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে শ্রীমঙ্গল ঘুরতে আসছিলেন। চা-কন্যা এলাকায় পৌঁছানোর পর একটি মোটরসাইকেলে থাকা তিন বন্ধু একটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও প্রথমে কোনো যানবাহন থামছিল না। পরে একটি গাড়ির সহায়তায় তাঁদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এর মধ্যে সৌরভ ও নাঈম ঘটনাস্থলেই মারা যান। আহত সাব্বিরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্বজনেরা জানিয়েছেন, নিহত সৌরভ একজন শিক্ষার্থী ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়ে আলিম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। অপর নিহত নাঈম পেশায় শ্রমিক ছিলেন এবং হবিগঞ্জে ইন্টারনেট সংযোগ (ওয়াই-ফাই) স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন।
দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Aminur / Aminur
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান