বড়লেখায় মতবিনিময় সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী; সরকারকে ভূতে পেয়েছে তাই উল্টো পথে হাঁটছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, জাতীয় নির্বাচনে বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু নির্বাচনের পর আমরা দেখলাম, ৭৫ শতাংশ মানুষের বিরুদ্ধে গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়ার ভেতর না গিয়ে সরকারকে ভূতে পেয়েছে। এজন্য উল্টো দিকে হাঁটা শুরু করেছে। এই সরকারের অনেক সফলতা থাকতে পারে, কিন্তু সরকার যদি ভুল পথে চলে, তাহলে সেই সফলতাও টেকসই হবে না।”
তিনি বলেন, যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা এই সরকার পতনের দিকে যাব, ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারব না। আমাদের যে ভাইয়ের হাত চলে গেছে, ওই হাতের সঙ্গে আমরা বেইমানি করতে পারব না। এই ভাইয়েরা আমাদের একটি গুরুদায়িত্ব দিয়ে গেছেন। যদি আপনাদের মধ্যে আবু সাঈদের রক্ত থাকে, তাহলে বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
রবিবার (২৮ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, ওবায়দুল কাদের বলেছিল, শেখ হাসিনার পতন হলে, আওয়ামী লীগ সরকারের পতন হলে পাঁচ লাখ লোক মারা যাবে। আমরা কোনো প্রতিশোধে যাইনি। আমরা বলেছি, বাংলাদেশে বিচার বিভাগ আছে। আমরা বিচারে বিশ্বাসী। আপনি বিনা বিচারে ফাঁসি দিতে পারেন। কিন্তু আমরা বিচারের পক্ষে। ট্রাইব্যুনাল গঠন হয়েছে। শেখ হাসিনার ফাঁসি হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি, কবে শেখ হাসিনাকে দেশে এনে জনগণের বিজয়ের মধ্য দিয়ে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদদের বদলা নেওয়া হবে। এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশের মানুষের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, জুলাইয়ের আমাদের কিছু বন্ধুরা রাস্তায় প্রতিবাদ করেছে। আমরা তাঁদের উদ্দেশে বলব, আমাদের কাজ দেখে শিখুন। আমরা শান্তিপূর্ণভাবেও প্রোগ্রাম করতে জানি। তোমাদের ইলিয়াস আলীকে যে কারণে গুম করা হয়েছে, সীমান্তে হত্যার প্রতিবাদে দাঁড়ানোর জন্য। আমরা ইলিয়াস আলীর পথ ধরে চলি। তোমাদের নেতা বলেছিল, ‘উই রিভোল্ট’। আমরাও ভারতের বিরুদ্ধে বলি, ‘উই রিভোল্ট’। এ জন্য রাস্তায় চিৎকার-চেঁচামেচি না করে আল্লাহর ওয়াস্তে সীমান্তে চলে যান। সীমান্তে পাহারা দিন। তখন বলতে পারবেন, জিয়ার সৈনিক। নাহলে রাস্তার সৈনিক হয়ে যাবেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে নাসির বলেন, বড়লেখাবাসী আপনারা সীমান্তে আছেন। গতকাল রাত বা তার আগের রাতে ভারত থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে বড়লেখা সীমান্তে। আপনারা বীরের জাতি। বিজিবির সঙ্গে তাল মিলিয়ে সীমান্তে দাঁড়িয়ে আপনারা সন্ত্রাসীদের ঠেকিয়ে দিয়েছেন। এ জন্য আপনাদের লাল সালাম।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াত ইসলামীর নায়াবে আমীর ও ১১ দলীয় জোটের সদস্য সচিব ফয়সাল আহমদের সভাপতিত্বে ও জামায়াত ইসলামীর সদর ইউনিয়নের সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি আব্দুল মোহাইমিন, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, পৌর জামায়াতের সাবেক নেতা খিজির আহমদ, বড়লেখা সদর ইউপি জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল ইসলাম সুহেল, এনসিপির মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ প্রমুখ।
এর আগে নাসির উদ্দিন পাটোয়ারীর আগমনকে ঘিরে বড়লেখা শহরে অবস্থান নেয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেলে নাসির উদ্দিন পাটোয়ারী বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করতে গেলে শহরে প্রবেশের সময় কয়েকজন বিক্ষোভকারী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে বড়লেখা শহরের বড়লেখা-কুলাউড়া সড়কের দক্ষিণবাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর গাড়িবহরের গতিরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
Aminur / Aminur
১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে র্যাবের হাতে গ্রেপ্তার
বাগেরহাট পৌর শহরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
টুঙ্গিপাড়ার কৃতী সন্তান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম, উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী
দুই মামলায় সাভার থানা ছাত্রদল নেতা মাহাবুব সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সেন্টিমিটার উপর, বাড়ছে আতংক
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
নদীতে ইটের সঙ্গে বাঁধা নবজাতকের মরদেহ,পূর্বধলায় চাঞ্চল্য
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র্যালি
বড়লেখায় মতবিনিময় সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী; সরকারকে ভূতে পেয়েছে তাই উল্টো পথে হাঁটছে
মায়ের মুক্তি চেয়ে ৮ বছরের শিশুর নীরব আকুতি, কোটালীপাড়ায় ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান