ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র‍্যালি


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ১:৩৪

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে পৌরসভার পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ র‍্যালি অনুষ্ঠিত। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সাফওয়ানুল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবুল হাশেম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল লক্ষ্য। তারা আরও বলেন, আজকের একটি গাছ আগামী দিনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা উচিত। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি আমাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে। আমরা শুধু গাছ লাগিয়েই থেমে থাকব না, বরং গাছগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা করব। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।

র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক অংশগ্রহণ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Aminur / Aminur

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন