ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নদীতে ইটের সঙ্গে বাঁধা নবজাতকের মরদেহ,পূর্বধলায় চাঞ্চল্য


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ১:৩৬
কালিহর নদীর শান্ত পানিতে ভেসে উঠল এক হৃদয়বিদারক দৃশ্য। ইটের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ। সোমবার (২৯ জুন) সকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য।
স্থানীয় বাসিন্দারা সকালে নদীতে অস্বাভাবিক একটি বস্তু ভাসতে দেখে কাছে গিয়ে নবজাতকের মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পূর্বধলা থানা পুলিশকে জানালে তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) হাবিবুর রহমান পিপিএম, এসআই ফারুক হোসেন এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, নবজাতক কন্যাশিশুটির মরদেহ কালো রঙের একটি শার্টে মোড়ানো ছিল। সেটি লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে শক্তভাবে বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি নদীর পানিতে ডুবিয়ে রাখার উদ্দেশ্যে ইটের সঙ্গে বেঁধে ফেলা হয়েছিল। তবে পরবর্তীতে কোনো কারণে সেটি পানির ওপর ভেসে ওঠে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নবজাতকের পরিচয় শনাক্ত, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Aminur / Aminur

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে