ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ১:৩৬

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন রোগী দেখার অভিযোগে আলমগীর নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হওয়ায় সাফল্য ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ জুন) বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে আলমগীর নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ প্রসিকিউশন উপস্থাপন করেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় আরও দেখা যায়, সাফল্য ডায়াগনস্টিক সেন্টারটি কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার