টুঙ্গিপাড়ার কৃতী সন্তান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম, উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের কৃতী সন্তান হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ ইমাম’ নির্বাচনে প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত, জ্ঞানগর্ভ জুমার খুতবা এবং ইসলামের মানবিক ও নৈতিক শিক্ষা প্রচারের মাধ্যমে তিনি ইতোমধ্যে একজন গ্রহণযোগ্য ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। একই সঙ্গে আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ডিগ্রি অর্জন করে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেকে একজন দক্ষ আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মুফতি আবু উবাইদার এ সাফল্যের পেছনে তাঁর বাবা-মায়ের অবদান উল্লেখযোগ্য। তাঁর বাবা হাফেজ আব্দুল হান্নান গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার সাবেক প্রধান হাফেজ এবং গোপালগঞ্জ কলেজ মসজিদের সাবেক ইমাম। পরিবারের ধর্মীয় পরিবেশ, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের দিকনির্দেশনাই তাঁর সাফল্যের ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় স্বীকৃতি অর্জনের পর দেশের বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য পোস্ট প্রকাশিত হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, মুফতি আবু উবাইদা ভবিষ্যতেও ইসলামের শান্তি, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর এই অর্জন গোপালগঞ্জবাসীর জন্য যেমন গর্বের, তেমনি নতুন প্রজন্মের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ