কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার ভৈশামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকচালক ও সহযোগী আহত হয়েছে।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে একটি ট্রাক চারগাছের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মান্দারপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা ওই দুইজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত ট্রাকচালক ও সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
Aminur / Aminur
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
Link Copied