বাগেরহাট পৌর শহরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
বেসরকারী সংস্থা (এনজিও) থেকে ঋন উঠাতে রাজী না হওয়ায় বাগেরহাট জেলা সদরের পৌর শহরে স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নারী রাজিয়া বেগমের স্বামী বেল্লাল সরদার (৪৭) কে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। রবিবার বিকেলে শহরের নাগের বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় এ চাঞ্চল্যের সৃষ্টি প্রাথমিকভাবে। পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুলিশ জানায়, নিহত রাজিয়া বেগম (৩৭) বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের বাসিন্দা আনিস মাঝির মেয়ে। তার স্বামী বেল্লাল সরদার (৪৭) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন এবং স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্থানীয়রা বলছেন, রবিবার বিকেলে বেল্লাল সরদার তার ছোট মেয়েকে কোচিং সেন্টার থেকে বাড়িতে নিয়ে আসেন। মেয়েকে তিনি জানান, তার মা অসুস্থ। কিন্তু বাসায় প্রবেশ করার পর শিশুটি তার মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তার কান্নার শব্দে আশপাশের লোকজন ছুটে এলে বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরন করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ