ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ২:৩১

 যশোরের অভয়নগর উপজেলায় সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং সহযোগী প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সভায় বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ আবুল কাশেম, মো. জহুরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান এবং উপজেলা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ফরাজীসহ অন্যান্যরা।
আলোচনায় বক্তারা পুনঃখনন করা খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কচুরিপানা অপসারণ কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা ইউনিয়ন পরিষদ ও খাল ব্যবস্থাপনা কমিটির সমন্বিত উদ্যোগে কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান। এ ছাড়া অবৈধ নেট-পাটা অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবদহ এলাকায় সরকার নির্ধারিত মৎস্যঘের স্থাপন নীতিমালা–২০১৮ বাস্তবায়নে ঘের মালিক, মৎস্যচাষি ও জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং সম্পন্ন ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস এবং প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস