ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ৩:১২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চন্ডিদাসপুর হরিপুর গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. কামরুল ইসলাম উপজেলার বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন, মো. ইনসান আলীর ছেলে মো: নূরনবী  ও মো. হায়দায় আলীর ছেলে মো. গোলজার রহমান।

স্থানীয় ইউপি সদস্য মো. ময়নুল ইসলাম জানান, সকালে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বর্তমানে তাদের তেল মালিশসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার