ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ৩:১৩

গাজীপুর মহানগরীর টঙ্গীতে কথিত শীর্ষ মাদক কারবারি আফরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৪৬টি মোবাইল ফোন এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে আফরিনা বেগমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ এলাকার একটি ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার একাধিক স্থাপনা এবং গোপালপুর এলাকায় মাদকের অর্থে নির্মিত বলে অভিযোগ থাকা ছয়তলা ভবনে তল্লাশি চালিয়ে ১১ পুরিয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই ছয়তলা ভবনের এক ভাড়াটিয়া, মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বামীর সঙ্গে অভিমান করে আফরিনা বেগমের বাসায় এসে ইয়াবা সেবন করছিলেন। স্থানীয়দের অভিযোগ, আফরিনা বেগম দীর্ঘদিন ধরে ব্যাংকের মাঠ মাদক বস্তি এলাকায় সিলিন্ডার গ্যাস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসলেও সে রয়েছে ধরাছোঁয়ার বাইরে । জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি, মাদকসেবী কিংবা মাদকের গডফাদার আইনের বাইরে থাকতে পারবে না। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা