কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
কুড়িগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেল ৪টায় শহরের ধরলা সেতুর পূর্বপাড়ে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি কায়কোবাদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি মো. বিপুল আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আয়োজকরা জানান, মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের আশা, মেলাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কেনাকাটা ও বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।
এমএসএম / এমএসএম
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা