রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার
চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে করাচিতে পৌঁছে দু’দিনের কোয়ারেন্টাইন শেষ করে প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে ৩৭ রান করেন তিনি। প্রতিপক্ষ ছিলো মুলতান সুলতানস।
দেশ থেকে দুই দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গত ১১ অক্টোবর করাচি পৌঁছান তামিম ইকবাল খান। সেখানে দু’দিনের কোয়ারেন্টাইন শেষে লাহোরের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন তিনি। ৩৮ বলে ৩৭ রান আসে তামিমের ব্যাট থেকে।
প্রথমে ব্যাট করে তার দল লাহোর ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয়। তামিম ছাড়াও লাহোরের পক্ষে ইংলিশ ব্যাটসম্যান সামিট প্যাটেল ৩৩ বলে অপরাজিত ৪৯ রান করেন। লাহোরের দেয়া ১৫৮ রানের টার্গেট স্পর্শ করে ২ উইকেটের জয় তুলে নেয় মুলতান।
এদিকে, পিএসএলের এলিমিনেটর ম্যাচে আজ শনিবার পেশাওয়ার জালমির মুখোমুখি হবে তামিমের দল লাহোর। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তামিম। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
তামিম ছাড়াও পিএসএলের প্লে-অফে বাংলাদেশ থেকে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু সস্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তার পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান।
প্রীতি / প্রীতি
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়