ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ৩:৩৮

 রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরাঞ্চল বেষ্টিত চকরাজাপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তার সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদের বিশেষ বরাদ্দ থেকে এই উন্নয়ন কাজ শুরু হয়। চকরাজাপুর এলাকার ‘ফজলের বাড়ি’ হতে ‘সহর মোড়’ অভিমুখ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

আজ সোমবার চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জগলু সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়, এই রাস্তাটি  দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সম্পূর্ণ বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে সড়কটি চরাঞ্চলবাসীর জন্য এক চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এলাকাবাসী দীর্ঘ সময় ধরে এই রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত এই উন্নয়ন কাজ শুরু হওয়ায় চকরাজাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদ এবং উদ্বোধক জনাব জগলু সিকদারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত