চট্টগ্রামে আ.লীগ নেতার দখল বাণিজ্য, বাদ যায়নি পিডিবির খাম্বাও
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ব্যাপক দখল বাণিজ্যের অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে। ফুটপাত, চলাচলের রাস্তা এমনকি পিডিবির খাম্বাও রেহাই পাইনি তার দখল বাণিজ্যের থাবা থেকে। এতে নাগরিক ভোগান্তির পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছে পিডিবির সঞ্চালন লাইন। দ্রুত এসব অবৈধ স্থাপনা অপসারন না করলে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে সরকারের দায়িত্বশীল দপ্তরের কর্মকান্ড নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মইজ্জ্যারটেক চত্বরে চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কের সাথে লাগোয়া সরকারি জমি দখল করে রেস্টুরেন্ট, সুইটস, হার্ডওয়ারের দোকানসহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়ায় লাগিয়েছেন। আর এসব প্রতিষ্ঠানের ডেকোরেশন করার কাজ এমনভাবে করেছেন যেখানে পিডিবির সঞ্চালন লাইনের একাধিক খাম্বা দোকানের ভিতরে নিয়ে নিজেদের হেফাজতে নিয়েছেন। অথচ এসব অবৈধ স্থাপনা থেকে কর্ণফুলী বিদ্যুৎ উপকেন্দ্রের দুরত্ব সর্বোচ্চ ২০০ মিটার হতে পারে। তাছাড়া ভবন ও দোকানের আশেপাশে আরো অনেকগুলো খাম্বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব দেখেও কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এসব কাজের বিনিময়ে মোটা অংকের ঘুষের লেনদেন হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বিভিন্ন সরকারি দপ্তরে মান্নানের সাথে ঘনিষ্ঠতা আছে এমন অফিসার রয়েছে, বা কোন অনৈতিক সহায়তায় তিনি সরকারি সম্পদ দখল ও পিডিবির সঞ্চালন লাইন ঝুঁকির মধ্যে ফেলছেন। এরফলে কোন দুর্ঘটনা ঘটলে স্থানীয় বিএনপি নেতা ও সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছে।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিব) কর্ণফুলী উপকেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী অরিঞ্জয় চৌধুরী জানান, পিডিবির সঞ্চালন লাইনের কয়েকটি পুল (খাম্বা) দোকানের ভেতরে ঢুকানো হয়েছে বলে জানতে পেরে স্থাপনা অপসারনের জন্য দখলদারকে নোটিশ দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের নোটিশকে পাত্তা না দিয়ে তাদের অনৈতিক কার্যক্রম চলমান রেখেছে। এবিষয়ে পরবর্তী কোন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে আমাদের কিছু করার নেই, এখানে সরকারি আরো কয়েকটি দপ্তরের জমি আছে তারা উচ্ছেদ করতে চাইলে আমরা সহযোগীতা করতে পারি।
জানা যায়, মইজ্জ্যারটক চত্বরের দক্ষিণ-পূর্ব পাশে ২ শতক জমি রয়েছে শিকলবাহা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নানের। ভূমি অফিসের তথ্য বলছে, আর.এস. দাগ ১৪৬২ বি.এস. দাগ ১৪৭৫ এল.এ. থেকে টাকা উত্তোলনের পরে অবশিষ্ট জমি আছে ২ শতক কিন্তু নামজারী খতিয়ান ১৯৬৬ নং সৃজন করে ৩ শতক। বর্তমানে তার দখলে সরকারী খাস জমিসহ ৬ শতকের মধ্যে আল-মদিনা হোটেল ও আল রাফা আবাসিক হোটেল নামের ৭ তলা বিল্ডিং নির্মাণ করে দখলে রেখেছেন। ইমারত নিমর্িাণ বিধিমালায় ২ শতক জমিতে ৭ তলা ভবন নিমর্িাণের বিধান না থাকলেও আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে ২০২২ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে লিয়াজোঁ করে একটি ৬ তলা প্ল্যান অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করেন। যদিও এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)অধিন এলাকা, তবুও সিডিএ থেকে কোন অনুমোদন নেওয়া হয়নি।
একই সরকারের আমলে ২০২৪ সালের ১১ জুন দলীয় প্রভাব খাটিয়ে সিডিএ’র মালিকানাধীন ৩.৭৭ কাঠা পতিত জমি কাঠাপ্রতি বাৎসরিক ৪০ হাজার টাকা ভাড়ায় ইজারা গ্রহণ করেন। ইজারা শর্তে বলা হয়েছিল, জমির শ্রেণীর কোনরূপ পরিবর্তন করা যাবে না। ভাড়াকৃত জমিতে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। জমিটি শুধুমাত্র আবেদনকারীর জমিতে যাতায়াতের পথ ও বাগান হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু সেই শর্ত ভঙ্গ করে বেশিরভাগ অংশে নির্মাণ করেছেন বাণিজ্যিক স্থাপনা।
এসব বিষয়ে জানতে সিডিএ’র ইজারাদার আলহাজ্ব মো. আব্দুল মান্নানের মোবাইলে কল ও বার্তা দিয়েও যোগাযোগ করা যায়নি।
এসব বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সিডিএ এর একাধিক কর্মকর্তা জানান, আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে যেভাবে ইজারা চুক্তি হয়েছে তা আইনে সাংঘর্ষিক। ভাড়ার বিষয়ে উল্লেখ থাকলেও কতদিনের চন্য ইজারা দেওয়া হয়েছে তা উল্লেখ নেই। আর যেভাবে সে একেরপর এক দখল চালাচ্ছে তাতে মনে হয় সিডিএসহ সরকারি দপ্তরের অনেকেই তার পক্ষে কাজ করছেন। তা না হলে এই দুঃসাহস দেখাতে পারতো না।
এবিষয়ে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. হাসান বলেন, চুক্তি শর্ত ভঙ্গ করে স্থাপনা নির্মাণ করায় আমরা ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তার আগেই অথরাইজড থেকে তাদেরকে নোটিশ দেওয়ায় সে আদালতে মামলা করায় তা আর করা যায়নি।
এবিষয়ে সিডিএ’র অথরাইজড সেকশন ২ এর অফিসার তানজিব হোসেন বলেন, অননুমোদিত ভবন নির্মাণ ও ইজারা শর্ত ভঙ্গ করায় আমরা কারণ দশানোর নোটিশ দিয়েছিলাম। পরে উচ্চ আদালতে মামলা করলে আদালত আমাদের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ায় আর এগুতে পারিনি। আদালতের আদেশ সংক্রান্ত বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য আইন শাখায় পাঠানো হয়েছে।
এব্যপারে জানতে চাইলে সড়ক ও জনপথ, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এমন হয়ে থাকলে বিষয়টি খুবই মারাত্মক। আমি খবর নিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ
চট্টগ্রামে আ.লীগ নেতার দখল বাণিজ্য, বাদ যায়নি পিডিবির খাম্বাও
বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর , আট বছরেও শেষ হয়নি বিচার
মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা
শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি
কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার
সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত
শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার
ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা