ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নড়াগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় অভিযোগ দায়ের


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৯-৬-২০২৬ বিকাল ৫:১৭

নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচাত ভাইদের হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম সরদার প্রতিপক্ষ মৃত আবুল কালাম সরদারের  ছেলে টুলু সরদার (৬৫) ও সোহরাব সরদার (২৯) সহ ৬  জনের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ  ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুই পরিবারের  মাঝে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আদালতে মামলা বিচারাধীন থাকলেও অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমিতে বালু ভরাট করতে বাঁধা দেওয়ায় ২৬ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুর ইসলাম সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে নুর ইসলাম সরদার, তার ভাই ও পরিবারের সদস্যদের মারধর করেন। তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরআহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ ঘটনাকে নিছক নাটক বলে জানিয়েছেন অভিযুক্ত টুলু সরদার।  তিনি বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার মুখে ইট দিয়ে আঘাত করলে আমি পড়ে যাই। পরে ভাই ও ছেলেরা এসে হয়ত হালকা মারামারি করেছে। তবে এটা নিজেদের পারিবারিক বিষয় আমরা মিমাংসা করে নিব।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আব্দুর রহিম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান