কুতুবদিয়ায় ২ হাজার ৪৪৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২ হাজার ৪৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ, রাসায়নিক সার, বালাইনাশক, ফলদ গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ২০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
এছাড়া ৫২৫ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা, জৈব সার ও খুঁটি, ৬০ জন কৃষককে ৫টি করে আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছের চারা, জৈব সার ও খুঁটি, ২০ জন কৃষককে জলপাই, কদবেলসহ বিভিন্ন চারা, ১৬০ জন কৃষককে কাঠবাদাম, আমলকীসহ বিভিন্ন চারা এবং ২০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা, জৈব সার ও খুঁটি প্রদান করা হয়।
অন্যদিকে ৪৫০ জন কৃষকের মাঝে ৭ প্রকার গ্রীষ্মকালীন সবজি বীজের সঙ্গে ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ বলেন, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও টেকসই করার লক্ষ্যে সরকার এসব কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করছে। তিনি কৃষকদের যথাযথভাবে এসব উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন
বিশ্বহরিগাছা বহালগাছা বিদ্যালয়ের সভাপতি ময়নুল হক ডুপ্লে
রাজারহাটের দুর্গাচরণ তালতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি কম, শিক্ষার্থী শূন্য
পটুয়াখালী শ্রী গুরু সঙ্ঘ'র নতুন কমিটি গঠিত, মৃদুল সভাপতি, ইন্দ্রজিৎ সম্পাদক
গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
নাচোলে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং আর্থিক সহায়তা প্রদানঃ
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অবঃ মেজর মৌসুমী কারাগারে