ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৯-৬-২০২৬ বিকাল ৫:১৮

বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মহাকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ এবং অত্র ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। 

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে (সোমবার) ২৯ জুন তাঁর জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়িতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাগরদাঁড়ী মধু পল্লীর কাস্টোডিয়ান কার্যালয়ের আয়োজনে মধুপল্লীতে মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। এসময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সাগরদাঁড়ি মধু পল্লীর কাস্টোডিয়ান মো: হাসানুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

মধুসূদন একাডেমির উদ্যোগে মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মধুসূদন আলোচনা করা হয়। আলোচনায় 
প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংগঠনিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ভাই,মধুপল্লীতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার, সাগরদাঁড়ি ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ। মুফতি তাহেরুজ্জামান তাসু ভাইয়ের অনুষ্ঠানের অথিতিদের সম্পর্কে  একটু তাসু ভাইকে নক দেন

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কেশবপুরের কপোতাক্ষ নদ পারের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জমিদার বাবা রাজনারায়ন দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৮৫৩ সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তখন থেকে তাঁর নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়। তিনি ‘পদ্মাবতী’ নাটক, ‘একেই বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নামের দুটি প্রহসন, ‘মেঘনাদবধ কাব্য’, ‘ব্রজাঙ্গনাকাব্য’, ‘কৃষ্ণকুমারী’ নাটক, ‘বীরাঙ্গনা কাব্য’ ও ‘চতুর্দশপদী কবিতাবলী’ রচনা করেন। বাংলা সাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি।
মহাকবির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি সাহিত্যিকদের উপস্থিতি ঘটবে বলে জানা গেছে। মধুসূদন একাডেমি প্রতি বছর সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।

এ ব্যাপারে মধুসূদন একাডেমির পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ বলেন, মধুসূদন একাডেমির আয়োজনে প্রতি বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুপল্লীতে মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা, গান, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো  এবারের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা করেছি। 

এমএসএম / এমএসএম

বারবাকিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

গজারিয়ায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসির) সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন' সংকটে গো খাদ্য

টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি এলাকাবাসী

নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি

নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময়  সভা

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।