ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আয়বর্ধক কর্মসূচির আওতায় ত্রিশালে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২৬ বিকাল ৫:১৯

দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে আয়বর্ধক কর্মসূচির আওতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সদর ইউনিয়নের চিকনা গ্রামের নির্বাচিত ৬টি পরিবারের হাতে গাভী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে গাভী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, "একটি গাভী শুধু একটি পরিবারের সম্পদ নয়, এটি তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব পরিবার ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।"

শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরনের সভাপতিত্বে এবং সাংবাদিক মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা।

এর আগে ত্রিশাল প্রেসক্লাবে সুবিধাভোগীদের জন্য দিনব্যাপী গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা।

আয়োজকরা জানান, শুধু গাভী বিতরণই নয়, উপকারভোগীরা যাতে দীর্ঘমেয়াদে সফলভাবে গাভী পালন করে আয় বৃদ্ধি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও অব্যাহত থাকবে।

এ উদ্যোগে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা জানান, গাভী পালন করে দুধ উৎপাদন ও বাছুর বিক্রির মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

এমএসএম / এমএসএম

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান